বাংলাদেশঃ বিমানবন্দরে চুরির প্রমাণ পায়নি কর্তৃপক্ষ
সান নিউজ ডেস্ক : সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের লাগেজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থ চুরির অভিযোগ এসেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগের সত্যতা মেলেনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছে। এতে ঘটনার সত্যতা প্রতীয়মান হয়নি। গতকাল দুপুর ১টা ৪২ মিনিটে বিজি-৩৭২ ফ্লাইট কাঠমান্ডু থেকে…

