জল টলটলে হ্রদ, বালিয়াড়ি জুড়ে তালসারি, বানভাসি সাহারা মরুভূমিতে বাস্তব-কল্পনা মিলেমিশে একাকার
নয়াদিল্লি: অতিবৃষ্টিতে রুক্ষশুষ্ক সাহারায় সবুজের বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে আগেই। পৃথিবীর অন্যতম বৃহত্তম মরুভূমি সাহারার বানভাসি রূপ এবার সামনে এল। প্রায় অর্ধশতক পর, সাহারা মরুভূমিকে এই প্রথম জলমগ্ন অবস্থায় দেখা গেল। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে জলমগ্ন সাহারার নয়া রূপ চোখে পড়েছে। (Sahara Desert Floods) অতিক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপে সেপ্টেম্বরের শুরুতে ভারী বৃষ্টি হয় সাহারা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলে। এর পর সেখানে কার্যত সবুজের বিস্ফোরণ ঘটেছে বলে জানা যায়। রুক্ষশুষ্ক মরুভূমিততে গজিয়ে ওঠা ঝোপঝাড়, গাছপালার ছবি সামনে…

