সর্বাধিক কতগুলি সিম নিতে পারবেন একজন? ভেরিফিকেশনের কড়া নিয়ম চালু
কলকাতা: সিম ভেরিফিকেশনের জন্য বৃহস্পতিবার নতুন নিয়মাবলী ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ নতুন এই নিয়মাবলী অনুযায়ী, বাল্ক কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে৷ এখন থেকে নতুন সিম কার্ড বিক্রি করতে গেলে বিক্রেতাদেরও ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে৷ মূলত সাইবার অপরাধ আটকানোর উদ্দেশ্যেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভুয়ো পদ্ধতি ব্যবহার করে নেওয়া প্রায় ৫২ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করে দেওয়া হয়েছে৷ নিয়ম বহির্ভূত ভাবে ভুয়ো পদ্ধতির সাহায্যে মোবাইল সংযোগ দেওয়ার অভিযোগে ৬৭ হাজার সিম…

