Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
বাংলাদেশঃ দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক : গাম্বিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই, চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই, এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সাথে সাক্ষাৎ করেন। গাম্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান এই সফর পরিকল্পনা এবং তা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের…

Read More