নুন দিয়ে চোখ বেঁধে উল্টো করে সোনু সুদের ছবি আঁকলেন ভক্ত! নিমেষে ভাইরাল ভিডিও!
Sonu Sood: সাধারণ জনগণের কাছে সোনু সুদ শুধু মাত্র একজন বলিউড অভিনেতার নাম নয়। অভাবীদের, সমস্যায় পড়া মানুষকে সাহায্য করতে কখনও দ্বিধা না করা এই মানুষটিকে তাঁর ভক্তরাও সবসময়ই ভালবাসায় ভরিয়ে রাখেন। আজমের আলম নামে সোনু সুদের এমনই একজন প্রশংসক ভক্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। চোখ বেঁধে অভিনেতার একটি প্রতিকৃতি এঁকেছেন আজমের! ট্যুইটারে শেয়ার করা ওই ভিডিওটিতে আজমের আলম চোখে কালো কাপড় বেঁধে উল্টো করে সোনুর একটি প্রতিকৃতি আঁকেন অসামান্য দক্ষতায়। ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে, আজমের আলম অনুষ্ঠানে মঞ্চে…

