বাংলাদেশঃ স্কাউটদের ঘর গোছানোই এক শিল্পকর্ম
সান নিউজ ডেস্ক : শুরু হয়েছে গাজীপুর জেলার মৌচাকে “সাবাস—শক্তির ফোয়ারা” এই প্রতিপাদ্যে ৯ দিন ব্যাপী ৩২ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩। শুক্রবার (২১ জানুয়ারি) ছিল এ বিশাল আয়োজনের ২য় দিন। প্রায় সাড়ে ৯’শত স্কাউট দল, স্কাউটার, কর্মকর্তা, রোভার ভলান্টিয়ার এবং বিভিন্ন দেশ থেকে আগত স্কাউটারসহ ১১ হাজার সদস্যের অংশগ্রহণে মুখরিত এবারের এই জাম্বুরি। এদিকে জাম্বুরির প্রথম দিনে অংশগ্রহণকারী স্কাউট দলগুলো তাদের তাঁবু বেছে নিয়েছেন। তাঁবু নির্ধারণের পর তাকে সবার চেয়ে আকর্ষণীয় ও সুন্দর…

