পৃথিবীতেই নেই আর এই ব্যক্তি! নাম উঠল আবাস যোজনা তালিকায়! শোরগোল, ভয়াবহ কাণ্ড
আবাস যোজনা তালিকায় মৃত ব্যক্তির নাম, তালিকা প্রকাশ হতেই ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের, ব্লক প্রশাসনের কাছে অভিযোগ তালিকা হাতে স্থানীয় বাসিন্দারা মালদহ: দুই বছর আগে মারা গিয়েছেন। সেই ব্যক্তির নাম রয়েছে আবাস তালিকায়। রীতিমতো তাঁর নামে এসেছে ঘরের টাকা। আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কারণ আবার যোজনা নিয়ে সরকারি ভাবে একাধিকবার সমীক্ষা করা হয়েছে। তালিকা প্রকাশের পরেও সরকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেছেন সমস্ত কিছু। তার পরেও মালদহের হরিশ্চন্দ্রপুরে এক মৃত ব্যক্তির নাম তালিকায় রয়েছেন।…

