বাংলাদেশঃ জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য
সান নিউজ ডেস্ক : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে সমন্বিতভাবে কাজ করে চলেছে। শুক্রবার (১ জুলাই) হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে পুরাতন গুলশান থানার সামনে স্থাপিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা যেভাবে জঙ্গিবাদ দমন…

