বাংলাদেশঃ বিএনপি সাপের মতো খোলস বদলায়
সান নিউজ ডেস্ক: বিএনপির জোট কিছু দিন পর পর সাপের মতো খোলস বদলায়। সাপ যেমন কিছু দিন পরপর খোলস বদলায়, বিএনপিরও একই দশা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (৩০ ডিসেম্বর) গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের ৩৩ দলের মধ্যে ৩০টাকেও খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। কারণ কয়েকটি হাতেগোনা দল ছাড়া বাকিগুলো আসলে…

