বাংলাদেশঃ থানায় যুবকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সান নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সুমন শেখ (২৭) নামের এক আসামির মৃত্যু হয়েছে। তার বাড়ি নবাবগঞ্জ থানার দক্ষিণকান্দি। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করেছে পুলিশ। আর অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়া। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবার বলছে, সুমনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় শনিবার (২০ অগাস্ট) বিকালে বিক্ষুব্ধ স্বজনরা হাতিরঝিল…

