বাংলাদেশে হু হু করে ছড়াচ্ছে হাম, মৃত্যুমিছিল জেলায় জেলায়, অধিকাংশই শিশু, কাঠগড়ায় মহম্মদ ইউনূস
নয়াদিল্লি: রাজনৈতিক অস্থিরতা কাটতেই স্বাস্থ্য সঙ্কটে বাংলাদেশ। সেখানে কার্যত মহামারির আকার নিচ্ছে হাম। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এখনও পর্যন্ত প্রায় ৭৫০০ রোগীর সন্ধান মিলেছে। সেই আবহে দেশের মহম্মদ ইউনূস এবং তাঁর অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন আধিকারিকদের দিকেই আঙুল উঠতে শুরু করল। এমনকি তাঁরা যাতে দেশের বাইরে যেতে না পারেন, সেই মর্মে নোটিসও ধরানো হল সরকারকে। (Bangladesh Measles Outbreak) হামের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে গোড়া থেকেই টিকাকরণের উপর জোর দিয়ে আসছে বাংলাদেশ। কিন্তু এই মুহূর্তে একেবারে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি…

