ধর্ষণের অভিযোগ, ব্রিটেনে গ্রেফতার পাকিস্তানের তারকা ব্যাটার, কী পদক্ষেপ নিল পিসিবি?
ম্যাঞ্চেস্টার: পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। সেখানেই তাঁর বিরুদ্ধে উঠল ধর্ষণের গুরুতর অভিযোগ। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে গ্রেফতার পাকিস্তানি তরুণ ব্যাটার হায়দার আলি (Haider Ali)। পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে থাকা হায়দার আলির বিরুদ্ধে, সোমবার, ৪ অগাস্ট থানের ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ম্যাঞ্চেস্টারে গত মাসের ২৩ জুলাই এই ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পাকিস্তানি ক্রিকেটারকে গ্রেফতার করে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ। পুলিশের তরফে হায়দারকে গ্রেফতার করার রিপোর্ট নিশ্চিতও করা হয়। পুলিশের তরফে…

