বাংলাদেশঃ অস্ত্র জমা না দিলে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান। ডিবি প্রধান হারুন বলেন, খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে, যাদের বৈধ অস্ত্র রয়েছে তারা যেন সেগুলো থানায় জমা দেয়। কেউ যদি নির্দেশ অমান্য করে বা তাদের বৈধ অস্ত্রগুলো জমা না দেয়, তবে এটা এক ধরনের অপরাধ হবে।…

