যুক্তরাষ্ট্র: মিয়ামি জি-২০ সম্মেলনে অন্তর্ভুক্ত হবে কাজাখস্তান-উজবেকিস্তান, ট্রাম্পের ঝোঁকের আসল কারণ কী?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাজাখস্তান ও উজবেকিস্তানকে আগামী বছর যুক্তরাষ্ট্র আয়োজিত জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে পৃথক ফোনালাপের পর ট্রাম্প এই ঘোষণা দেন। কাজাখস্তান এবং উজবেকিস্তান G20 এর সদস্য নয়। কিন্তু প্রতি বছর অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ প্রায়ই সদস্য নয় এমন দেশগুলোকেও আমন্ত্রণ জানায়। ফ্লোরিডার মিয়ামির কাছে ট্রাম্পের গল্ফ ক্লাবে 2026 সালের G20 শীর্ষ…





