বাংলাদেশঃ হিযবুত তাহরীরের ৬ নেতাকে ধরতে চায় এটিইউ
সান নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের পলাতক ছয় নেতাবে শনাক্ত এবং তাদের গ্রেফতার জনগণের সহযোগিতা চেয়ে ছবি ও তথ্য প্রকাশ করেছে পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, বাংলাদেশে বেশ কিছু উগ্রবাদী ও জঙ্গি সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে সরকার বিভিন্ন সময়ে আটটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর মধ্যে ‘হিযবুত তাহরীর’ অন্যতম। এ সংগঠনটিকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়।…

