Mumbai Open 2025: ভারতীয় টেনিসকে স্বপ্ন দেখাচ্ছেন সানিয়ার ভক্ত ১৫ বছরের মায়া
একটি টেনিস ম্যাচের স্কোরলাইন যদি ৩-৬, ১-৬ হয়, তাহলে সহজেই মনে হতে পারে ম্যাচটি একপেশে ছিল এবং হেরে যাওয়া খেলোয়াড়ের জন্য তেমন কিছু ইতিবাচক নেই। কিন্তু ১৫ বছর বয়সি মায়া রাজেশ্বরন রেভাথির ক্ষেত্রে এটি পুরোপুরি সত্য নয়। কোয়েম্বাটোরের এই কিশোরী মুম্বই ওপেন ২০২৫ এর সেমিফাইনালে পঞ্চম বাছাই জিল টাইখম্যানের বিরুদ্ধে পরাজিত হলেও, এটি ছিল সেই সপ্তাহ, যখন তিনি নিজেকে টেনিস দুনিয়ার আলোচনায় নিয়ে আসেন। বড় মঞ্চে নিজেকে মেলে ধরলেন মায়া ওয়াইল্ড কার্ড পেয়ে বাছাইপর্বে খেলার সুযোগ পাওয়া মায়া তখনও…

