Google-এর বড় পরিবর্তন! শীঘ্রই QR Code স্ক্যান না করলে খুলবে না কোনও ওয়েবসাইট
Google শীঘ্রই এমন একটি সিস্টেম আনতে চলেছে, যেখানে ইউজারদের কোনও ওয়েবসাইটে নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করতে QR Code স্ক্যান করতে হবে। এই ফিচারে ফোনকে ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করা হবে। ইন্টারনেট ব্যবহার করার সময় আপনি নিশ্চয়ই বহুবার “I’m Not a Robot” লেখা Captcha দেখেছেন। ওয়েবসাইটকে বট ও ভুয়ো ট্র্যাফিক থেকে সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। তবে এবার Google এই পুরনো সিস্টেম বদলানোর প্রস্তুতি নিচ্ছে। সংস্থা নতুন QR Code-ভিত্তিক Human Verification System পরীক্ষা করছে, যেখানে ইউজারদের ওয়েবসাইট ব্যবহারের আগে…

