বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ‘পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকেই..’
পূর্ব মেদিনীপুর: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকেই। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন(Digha Jagannath Temple Inauguration) ঘোষণার পর বাংলাদেশ ইস্যুতে (Bangladesh Violence) কেন্দ্রকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এগুলি করা উচিত নয়। এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তাঁদের তো নিজেদের সরকার আছে, তাঁরা তো নিজেদের সরকারের কাছে জিজ্ঞেস করতে পারে, কোনটা করা উচিত এবং কোনটা নয় ? যাদের বিরোধীতা করার সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। দায়িত্ব নিয়ে…

