‘জলসা’ থেকে ‘মাতোশ্রী’, মায়ানগরীতেও উৎসবের আমেজ, উদ্ধবের হাতেও রাখি বাঁধলেন মমতা
মুম্বই: আদ্যোপান্ত রাজনৈতিক কারণে মুম্বইয়ে যাত্রা। কিন্তু সাগরপাড়েও রাখি পূর্ণিমা পালন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মায়ানগরীতে পৌঁছে প্রথমেই অমিতাভ বচ্চনকে রাখি বাঁধতে ‘জলসা’য় উপস্থিত হন মমতা। সেখান থেকে বেরিয়ে বিশ্রাম নেওয়ার পরিবর্তে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (UBT) প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বাড়ি ‘মাতোশ্রী’তে হাজির হন। সেখানে উদ্ধবের হাতেও রাখি পরিয়ে দেন মমতা। (Rakhi Purnima) বৃহস্পতিবার মুম্বইয়ে বিজেপি বিরোধী শিবির Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A)-এর তৃতীয় দফার বৈঠক রয়েছে। তার আগে বুধবার বিকেলেই মুম্বই পৌঁছে…

