UP Accident: দিল্লির মতোই কৌশাম্বীতেও! তরুণীকে কয়েকশো মিটার টেনে নিয়ে গেল গাড়ি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়ের ফারাক মাত্র কয়েক ঘণ্টার? স্রেফ দিল্লি নয়, উত্তরপ্রদেশেও তরুণীকে প্রায় দু’শোর মিটার দূরে টেনে নিয়ে গিয়েছে বেপরোয়া গতির গাড়ি! গুরুতর আহত অবস্থায় ওই তরুণী ভর্তি হাসপাতালে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। চালক পলাতক। পুলিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের কৌশাম্বীর বাসিন্দা কৌশল্যা দেবী নামে ওই তরুণী। ১ জানুয়ারি, রবিবার সাইকেলে চেপে কম্পিউটার ক্লাসে যাচ্ছিলেন তিনি। কৌশল্যার মা জানিয়েছেন,’ কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে কিছুটা ধীরে সাইকেল চালাচ্ছিল মেয়ে। আচমকাই তাকে ধাক্কা মারে একটি গাড়ি’। শুধু তাই নয়, ধাক্কা…









