পরিষেবা বাড়াতে উদ্যোগী ভিস্তারা, পাঁচটি বোয়িং ড্রিমলাইনার ইজারার পরিকল্পনা
এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে যন্ত্রাংশ সংগ্রহের বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ার জন্য প্রাথমিক আলোচনায় রয়েছে ভিস্তারা (Vistara) এয়ারলাইনস। ভবিষ্যতে প্রশিক্ষণেও সমন্বয়ের দিকে তারা নজর দিতে পারে বলে বুধবার সংস্থাটির সিইও বিনোদ কানন (Vinod Kannan) জানিয়েছেন। বিনোদ কানন বলেন, “প্রোকিউরমেন্ট অবশ্যই একটি ক্ষেত্র যা আমরা আলোচনা করছি। তবে, গ্রাহক পরিষেবা এবং অপারেশনের দিক থেকে এই দুই সংস্থা একে অপরের প্রতিযোগীই থাকবে।” আগামীদিনে চার থেকে পাঁচটি বোয়িং ড্রিমলাইনার প্লেন (Boeing Dreamliner Planes) ইজারা নেওয়ার পরিকল্পনা করেছে ভিস্তারা। কারণ আমেরিকান প্লেন নির্মাতা নতুন…










