2022 Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে কমে গেল সাংসদদের ভোটের মূল্য, জানুন কেন
নিজস্ব প্রতিবেদনঃ ১৮ জুলাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে দেশের মোট ৪,৮০৯ জন সাংসদ এবং বিধায়ক বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের উত্তরসূরি নির্বাচন করবেন। জম্মু ও কাশ্মীরে বিধানসভা না থাকার প্রভাব পরবে এই নির্বাচনে। রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের ভোটের মূল্য ৭০৮ থেকে কমে হবে ৭০০। রাষ্ট্রপতি নির্বাচনে একজন সাংসদের ভোটের মূল্য লোকসভা, রাজ্যসভা এবং দিল্লি ও পুদুচেরি সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের সংখ্যার উপর নির্ভর করে। মনোনীত সাংসদ, বিধায়কদের পাশাপাশি বিধান পরিষদের সদস্যরা রাষ্ট্রপতি…










