পরিবেশের মানের নিরিখে সবচেয়ে পিছিয়ে ভারত! ‘অবৈজ্ঞানিক’ বলে উড়িয়ে দিল কেন্দ্র!
#নয়াদিল্লি: এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স ২০২২-কে অস্বীকার করল ভারত! এই সূচক অনুযায়ী ১৮০ টি দেশের তালিকায় সবচেয়ে নীচে রয়েছে ভারত। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক বুধবার এই তালিকাকে অস্বীকার করে জানিয়েছে, এই তালিকা তৈরিতে ব্যবহৃত কিছু সূচক সম্পূর্ণ “অনুমান এবং অবৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে” গৃহীত। সম্প্রতি ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক, কলম্বিয়া ইউনিভার্সিটি জলবায়ু পরিবর্তনের কার্যকারিতা, পরিবেশগত স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জীবনীশক্তির উপর দেশের বিচার করার জন্য ১১টি বিভাগে ৪০টি সূচক ব্যবহার…










