আদিবাসিদের অধিকারের লড়াই, বিরসার বিদ্রোহ চাপে ফেলেছিল ব্রিটিশদের
India oi-Souptik Banerjee উনিশ শতকে ভারতীয় উপমহাদেশের অন্যতম কৃষক বিদ্রোহ, যে বিদ্রোহ দেশীয় জমিদার, জোতদারদের সাথে ইংরেজ শাসকের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছিল, সেই ‘মুণ্ডা বিদ্রোহ’-এর অন্যতম নেতা বিরসা মুণ্ডার শহীদ দিবস ৯ জুন। ১৮৯৯-১৯০০ সময়কালে তিনি রাঁচির দক্ষিণাঞ্চলে এই বিদ্রোহ পরিচালনা করেন। অনেক ঐতিহাসিক এই বিদ্রোহকে ‘উপজাতীয় বিদ্রোহ’-এর শ্রেণীভুক্ত করেছেন। এটা ঠিক, একটি নির্দিষ্ট উপজাতির মানুষের দ্বারাই এই বিদ্রোহ সংগঠিত ও সংঘটিত হয়। কিন্তু তার চেয়েও বড় কথা হল এই ‘উলগুলান’ অর্থাৎ ‘প্রবল বিক্ষোভ’-এর লক্ষ্য ছিল জায়গীরদার ও ঠিকাদারদের…










