খুশির খবর টলিউডে, সুপারস্টার দেবকে বঙ্গভূষণ সম্মান রাজ্যের, জানালেন খোদ অভিনেতা
News oi-Moumita Bhattacharyya এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারে তোলপাড় রাজ্য-রাজনীতি। প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের একাংশ। এই টালমাটাল অবস্থার মাঝেই সুখবর শোনালেন টলিউডের সাংসদ-অভিনেতা দীপক অধিকারী তথা দেব। রবিবার সকাল সকাল অভিনেতা তাঁর ভক্তদের মন খুশি করে দিয়ে জানিয়েছেন যে তিনি বঙ্গভূষণ সম্মান পেতে চলছেন। দেব এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে রাজ্য সরকারের পক্ষ থেকে আসা চিঠি স্টোরিতে দেন। যেখানে বলা হয়েছে, দেব বাংলা চলচ্চিত্রের একজন যশস্বী অভিনেতা। বাংলা সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অভিনয় বাংলা সিনেমাকে…










