দুর্বল গল্পের প্লট–মনোটনি দৃশ্য, কামব্যাক করেও ‘শামশেরা’তে মন জয় করতে ব্যর্থ রণবীর কাপুর
Reviews oi-Moumita Bhattacharyya সিনেমার নাম: শামশেরা অভিনয়: রণবীর কাপুর, সঞ্জয় দত্ত, বাণী কাপুর পরিচালক: করণ মালহোত্রা ছবির ট্রেলার দেখে মনে হয়েছিল সিনেমাটি একটু অন্যরকমের হবে এবং দমদার প্রচার দেখে এই ছবি বক্সঅফিসে নিজের জায়গা করবে বলেই মনে হয়েছিল। তবে জানিয়ে রাখি সেরকমটা কিছুই হয়নি ‘শামশেরা’ নামের মতো সিনেমা সেভাবে জমে উঠতে পারেনি। ছবির চিত্রনাট্য বেশ একঘেঁয়ে। দর্শকরা বোর হয়ে যেতে পারেন। প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরেছেন রণবীর কাপুর কিন্তু তাঁর এমন এই ঝুল সিনেমা তাঁর কামব্যাককে কোথাও যেন…










