Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ থাকবে না ওয়েবিল ও চেকার 
বাংলাদেশঃ থাকবে না ওয়েবিল ও চেকার 

সান নিউজ ডেস্ক: রাজধানীতে থাকবে ঢাকা ওয়েবিল ও চেকার। সরকারের পুনর্নির্ধারিত বাসভাড়া কার্যকর করাসহ গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে তিনটি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি। আজ (বুধবার) থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (১০ আগস্ট) সমিতির দপ্তর সম্পাদক সোমদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ৮ আগস্ট বিকালে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্তগুলো হলো, ১. বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চার্ট অনুযায়ী ভাড়া আদায় করতে…

Read More

বাংলাদেশঃ সৈয়দপুরে নগর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা
বাংলাদেশঃ সৈয়দপুরে নগর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

আমিরুল হক, নীলফামারী: জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানের ব্যবস্থাপনায় নীলফামারীর সৈয়দপুরে নগর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নগর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের রাজশাহী বিভাগের জ্যেষ্ঠ সচিব ফখরুল ইসলাম। মতবিনিম সভায় বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক…

Read More

বাংলাদেশঃ এখনো কেউ মারা যায়নি !
বাংলাদেশঃ এখনো কেউ মারা যায়নি !

ফরিদপুর প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন কিছু মানুষ আছে, আমাদের পছন্দ করে না। তারা বলছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। তবে আমরা অস্বীকার করব না। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে এটা সত্যি। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি, আশা করি মরবেও না।, বাংলাদেশকে গোলামি থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। বুধবার (১০ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ৮০ জন উপকারভোগীর মাঝে…

Read More

বাংলাদেশঃ নোয়াখালীতে গণপিটুনিতে গরু চোর নিহত
বাংলাদেশঃ নোয়াখালীতে গণপিটুনিতে গরু চোর নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। তাৎক্ষণিক পুলিশ নিহত গরু চোরের নাম ঠিকানা জানাতে পারেনি। বুধবার (১০ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা বলে জানা যায়। চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, এ ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া আরও এক গরু চোরকে স্থানীয় লোকজন আটক করে বুধবার সকাল ৯টার দিকে পুলিশে সোপর্দ…

Read More

বাংলাদেশঃ রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি
বাংলাদেশঃ রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি

সান নিউজ ডেস্ক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেনটি চালু করা হবে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে রেলমন্ত্রী টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে (জয়দেবপুর রেলওয়ে জংশন) এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ‘নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও তেলের দাম বৃদ্ধির কারণে ট্রেনের ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি।…

Read More

বাংলাদেশঃ ‘গণতন্ত্র মঞ্চ’ একটি গুরুত্বহীন জোট
বাংলাদেশঃ ‘গণতন্ত্র মঞ্চ’ একটি গুরুত্বহীন জোট

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণতন্ত্র মঞ্চ’ একটি গুরুত্বহীন জোট এবং ভোটের রাজনীতি বলুন বা দেশের সার্বিক রাজনীতি কোনো ক্ষেত্রেই তাদের কোনো ‘গুরুত্ব নেই’। তারা নিজেরা যেহেতু গুরুত্বহীন, তাই নতুন জোট গঠন করে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন মাত্র, অন্য কিছু না।ৎ মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর মিন্টু রোডে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে সকালে মহাখালীতে পদ্মা সেতু নিয়ে ছেলেধরা গুজবের…

Read More

বাংলাদেশঃ এক মাদ্রসার ১০ ছাত্রকে বলৎকার!
বাংলাদেশঃ এক মাদ্রসার ১০ ছাত্রকে বলৎকার!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ৯নং নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের তা’লীমুল কুরআন মাদ্রাসার মুতামিম মাওলানা আবদুল ফাত্তাহ’র বিরুদ্ধে মাদ্রাসার ১০ জন আবাসিক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের চাপের মুখে অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে। গত শনিবার (৬ আগস্ট) সকালে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো নিয়ে তা’লীমুল কুরআন মাদ্রাসায় একটি সালিসী বৈঠক বসে। বৈঠকে শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। ওই বৈঠকে…

Read More

বাংলাদেশঃ ত্যাগী নেতাকর্মীরাই আজীবন মানুষের হৃদয়ে থাকেন
বাংলাদেশঃ ত্যাগী নেতাকর্মীরাই আজীবন মানুষের হৃদয়ে থাকেন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেছেন, নিষ্ঠা, সৎ ও ত্যাগী নেতাকর্মীরাই আজীবন সাধারণ মানুষের হৃদয়ে থাকবে। তারা মৃত্যুর পরও মূল্যায়িত হন। কিন্তু এই তিনটি গুণ যে রাজনীতিবিদদের মধ্যে থাকবে না, তারা আড়াল হওয়ার সঙ্গে মানুষ ভুলে যায়। বুধবার (১০ আগস্ট ) ডামুড্যা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম মিয়া’র ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী জাতীয়…

Read More

বাংলাদেশঃ স্ত্রী ও শ্যালিকাকে যৌনপল্লিতে বিক্রি
বাংলাদেশঃ স্ত্রী ও শ্যালিকাকে যৌনপল্লিতে বিক্রি

সান নিউজ ডেস্ক: স্ত্রী ও শ্যালিকা ভারতে নারী পাচারের অভিযোগ চক্রের মূলহোতা স্বামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১০ আগস্ট) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এর আগে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে সিআইডির মানবপাচার ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন, রানা আহমেদ, মো. সুজন মিয়া, মো. সাহাবুদ্দীন এবং নাইমুর রহমান। জানা গেছে, গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ময়মনসিংহের গফরগাঁও…

Read More

বাংলাদেশঃ সরকারি সিদ্ধান্ত মানবেন বাস মালিকরা
বাংলাদেশঃ সরকারি সিদ্ধান্ত মানবেন বাস মালিকরা

সান নিউজ ডেস্ক: পরিবহন মালিক–শ্রমিকেরা সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীতে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহনভাড়া সমন্বয় করা হয়েছে, কিন্তু কোনো কোন পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে—এ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবহনমালিক–শ্রমিকেরা সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন। তারা বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বাস্তবে প্রয়োগ করবেন। ওবায়দুল কাদের বলেন, যারা সমন্বয়কৃত ভাড়ার বেশি আদায়ের…

Read More