Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু
বাংলাদেশঃ  যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় বাসের ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীর মারধরে আরিফ হোসেন নামে এক বাসচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় কাশিমপুর-নরসিংহপুর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত বাসচালক আরিফ হোসেন (২৬) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. মোস্তফার ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় থেকে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,…

Read More

বাংলাদেশঃ আমাকে সরিয়ে দিতে চায়
বাংলাদেশঃ  আমাকে সরিয়ে দিতে চায়

সান নিউজ ডেস্ক: ১৫ আগস্টের ঘাতকরা এখনও তৎপর দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা আমাকে ও আওয়ামী লীগকে সরিয়ে দিতে চায়। বুধবার (৩ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে বোর্ড সদস্যরা বন্যা, করোনা, রোহিঙ্গাসহ দুর্যোগকালে রেডক্রিসেন্ট সোসাইটির তৎপরতা সম্পর্কে অবহিত করেন। তারা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…

Read More

বাংলাদেশঃ পলাশবাড়ী‌তে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তু‌তিমূলক সভা
বাংলাদেশঃ  পলাশবাড়ী‌তে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তু‌তিমূলক সভা

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী‌ উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকা‌লের সর্ব‌শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তু‌তিমূলক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। বুধবার (৩ আগস্ট) সকালে উপ‌জেলা টাউনহলে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মাদ কামরুজ্জামা‌নের সভাপতিত্বে সভায় বক্তব্য রা‌খেন,উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, উপ‌জেলা আওয়ামীলীগ সভাপ‌তি উপাধ্যক্ষ শা‌মিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,…

Read More

বাংলাদেশঃ ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষাভ
বাংলাদেশঃ  ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষাভ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ দাবি করে এ কমিটি বাতিল এবং নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে মিছিলটি পৌর শহরের ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে চাটখিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপন, সাইফুল গাজী, তরুন হোসেন তিন্নি মিজিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তরা বলেন,…

Read More

বাংলাদেশঃ অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন
বাংলাদেশঃ  অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

সান নিউজ ডেস্ক: কোভিড মহামারির মধ্যেও পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য গত বছর ৮২.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রগুলোকে ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্রে অর্থহীন বিনিয়োগ বন্ধ করে স্বাস্থ্যের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এসডিজি, শান্তি এবং স্থিতিশীলতা অর্জনের জন্য ব্যয় করারও আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত দশম এনপিটি পর্যালোচনা সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ড. মো‌মেন ব‌লেন, আমরা আশা করি পারমাণবিক বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এর…

Read More

বাংলাদেশঃ ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ
বাংলাদেশঃ  ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

সান নিউজ ডেস্ক: দেশের হাওড়, গ্রাম ও দুর্গম এলাকা ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইভ-জির আগে ফোর-জি নেটওয়ার্ক সারা দেশে সরবরাহের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) মনে করেন আগে ফোর-জি সেবা উন্নতি করা উচিত। সেই…

Read More

বাংলাদেশঃ বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে সরকার 
বাংলাদেশঃ  বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে সরকার 

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে শেখ হাসিনা সরকার বৈপ্লবিক সাফল্য দেখিয়েছেন। ২০০৮ সালের ডিসেম্বরে দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ছিল ২২০ কিলোওয়াট, যা বর্তমানে দাঁড়িয়েছে ৫৬০ কিলোওয়াট। মঙ্গলবার (২ আগস্ট) এক বিবৃতিতে ‘বিদ্যুৎ নিয়ে বিএনপির অব্যাহত মিথ্যাচারের জবাবে’ তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করলে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হতো না, শিল্পায়নের বিকাশ ঘটত না, অর্থনীতির সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি…

Read More

বাংলাদেশঃ মাদারীপুরে উপজেলা প্রসাশনের মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশঃ  মাদারীপুরে উপজেলা প্রসাশনের মাসিক সভা অনুষ্ঠিত

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সার্বিক বিষয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলা প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাসার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো: হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের অধ্যক্ষ ড. খন্দকার সোহেল, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল…

Read More

বাংলাদেশঃ ২০ টাকার নাপা ৩৫ টাকায় বিক্রি!
বাংলাদেশঃ  ২০ টাকার নাপা ৩৫ টাকায় বিক্রি!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২০ টাকার ওষুধ নাপা সিরাপ ৩৫ টাকায় বিক্রি করায় জেলা ভোক্তা অধিকার অভিযান অভিযান চালিয়ে দুইটি ওষুধের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে আবদুল্লাহপুর বাজারে সলিমাবাদ মেডিকেল হল ও মিজু মেডিকেল মার্ট ওষুধের দোকানদার ক্রেতার কাছে নাপা সিরাপের দাম ২০ টাকা স্থলে ৩৫ টাকায় বিক্রি করলে এ…

Read More

বাংলাদেশঃ স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার বিচার দাবি
বাংলাদেশঃ  স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার বিচার দাবি

জামালপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ভোটার বিহীন অবৈধ শেখ হাসিনা সরকারের মসনদে কাঁপন ধরেছে পতনের আশংকায়। তাই খুন হত্যা দমন নিপিড়ন চালিয়ে সরকার বিরোধী আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের দমনে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ভোলায় বিদুৎ এর লোডশোডিং ও দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কর্মসুচিতে বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে গুলি চালালে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হয়। এই হত্যা সরকারের পরিকল্পিত। সরকার বিরোধী আন্দোলন দমাতে সরকার এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি আরো বলেন, গুম খুন…

Read More