Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ ‘বিশ্ব শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ
বাংলাদেশঃ  ‘বিশ্ব শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে। সোমবার (১ আগস্ট) ফাউন্ডেশন জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮-এরও দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নানের কাছে পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট এবং চিঠি হস্তান্তর করেছে। সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা…

Read More

বাংলাদেশঃ ফের বাড়ল ইউরিয়া সারের দাম
বাংলাদেশঃ  ফের বাড়ল ইউরিয়া সারের দাম

সান নিউজ ডেস্ক : ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে কৃষক পর্যায়ে ১৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা আর ডিলার পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়ে বলেছে, পুনর্নির্ধারিত এ মূল্য আজ থেকেই কার্যকর হবে। মন্ত্রণালয় দাম বৃদ্ধির কারণ হিসেবে বলছে, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশেও দাম বাড়ানো হয়েছে।…

Read More

বাংলাদেশঃ মুক্ত হলো চবি শাটল ট্রেনের চালক ও গার্ড
বাংলাদেশঃ  মুক্ত হলো চবি শাটল ট্রেনের চালক ও গার্ড

সান নিউজ ডেস্ক : তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এর পর পরই ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগ এনে ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ-অবরোধ করছেন পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে চলাচলকারী ১৩১ নম্বর শাটল ট্রেনের দায়িত্বরত চালক (লোকোমাস্টার) ও গার্ডকে অপহরণ করা হয়। ৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন অপহরণকারীরা।সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম।তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়েছে।অপহৃত…

Read More

বাংলাদেশঃ বোয়ালমারীতে প্রতিবন্ধী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশঃ  বোয়ালমারীতে প্রতিবন্ধী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গরুচোর সন্দেহে শারীরিক, মানসিক ও বাকপ্রতিবন্ধী এক যুবককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দোষীদের দৃষ্টান্তমূক শান্তির দাবিতে উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। শারীরিক নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধীর নাম মোঃ জসিম মোল্লা (২৫)। তিনি গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া গ্রামের মোঃ শুকুর মোল্লার ছেলে। জসিম সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা গ্রহণ করেন। এ ঘটনায় আহত প্রতিবন্ধী জসিমের ভাই মো. নিজাম মোল্যা বাদি হয়ে গত ৩১ জুলাই ফরিদপুর…

Read More

বাংলাদেশঃ বোরকা পড়ে স্কুলে আসায় ছাত্রীকে শাস্তি
বাংলাদেশঃ  বোরকা পড়ে স্কুলে আসায় ছাত্রীকে শাস্তি

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ে বোরকা পড়ে স্কুলে আসায় শাস্তি পেতে হল ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার। এ ঘটনায় শিক্ষিকা মৌসুমী রায়কে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার ( ৩১ জুলাই) রাতে জেলা প্রশাসন থেকে শিক্ষিকা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারকে লাঞ্ছিত করার সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান যে, ইতোমধ্যে তদন্ত…

Read More

বাংলাদেশঃ বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
বাংলাদেশঃ  বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রবিউল ইসলাম রুবেল (৩৮) ও মো. জুবায়ের হোসেন (৪৫)। এর মধ্যে জুবায়ের ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে মো. মিলন গাজী (৪২) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আজ রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে…

Read More

বাংলাদেশঃ বিএনপির সময়ে নিয়োগপ্রাপ্তদের চায় না আ’লীগ
বাংলাদেশঃ  বিএনপির সময়ে নিয়োগপ্রাপ্তদের চায় না আ’লীগ

সান নিউজ ডেস্ক: বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ, সিভিল প্রশাসন এবং নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সংসদ নির্বাচনে দায়িত্বের বাইরে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে নির্বাচনকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন পরিচালনার জন্য আবশ্যকীয় সব সংস্থা ও প্রতিষ্ঠানকে ইসির অধীনে ন্যস্ত করাসহ ১১ দফা দাবি তুলে ধরেছে আওয়ামী লীগ। রোববার (৩১ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে ইসির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব প্রস্তাব উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের…

Read More

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সান নিউজ ডেস্ক : গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি একাডেমিক ভবনের সামনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন শনিবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাকিষবাথান এলাকায় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি একাডেমিক ভবনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থানার শেখবাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে অটোরিকশাচালক নজরুল ইসলাম, বরগুনার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম,…

Read More

বাংলাদেশঃ আ’লীগের আয় বেশি 
বাংলাদেশঃ   আ’লীগের আয় বেশি 

সান নিউজ ডেস্ক : দলগুলো কোন খাত থেকে কত টাকা আয় করছে, কত টাকা ব্যয় করছে সেসবের বিল-ভাউচারসহ পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হয়। রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে গত বছরের (২০২১ সাল) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে জমা দিয়েছে আওয়ামী লীগ। ২০২১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ছয় কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।…

Read More

বাংলাদেশঃ রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না
বাংলাদেশঃ  রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না, দেশীয় উৎপাদন বৃদ্ধি করে রফতানি আয় বাড়াতে হবে । রোববার (৩১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা কী কী পণ্য রপ্তানি করতে পারি, তার নতুন বাজার খুঁজে বের করতে হবে। দেশীয় উৎপাদন বৃদ্ধি করে সেগুলো কীভাবে বিদেশে বিনিয়োগ করতে পারি সে চিন্তা থাকতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন দক্ষ…

Read More