বাংলাদেশঃ ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি মাদ্রাসার ছাত্রী উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭ টা ২০ মিনিটে পৌর শহরের টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মেয়েটিকে হাত পা বাধা অবস্থায় বস্তাবন্দি উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রা হয়।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকৃত মাহফুজা খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে৷ মাহফুজা খাতুন ঠাকুরগাঁও পৌর শহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কাওমী মহিলা…










