Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ যশোরে একই পরিবারের ৩ জনকে হত্যা
বাংলাদেশঃ  যশোরে একই পরিবারের ৩ জনকে হত্যা

সান নিউজ ডেস্ক : যশোরে একই পরিবারের তিনজন খুন হয়েছেন। এদের মধ্যে মা ও দুই শিশু সন্তান রয়েছে। শ্বাসরোধ করে জহিরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি তাদেরকে হত্যা করেছেন। শুক্রবার (১৫ জুলাই) দুপুরের পর যেকোনো সময় এই ভয়াবহ হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হচ্ছেন স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি (২৮), শিশু কন্যা সুমাইয়া (৯) ও সাফিয়া (১৮ মাস)। যশোর জেলার অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হন্তারক জহিরুল ইসলাম বাবু সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিয়ার বিশ্বাসের ছেলে।…

Read More

বাংলাদেশঃ সাইরেন বাজতে শুরু করেছে
বাংলাদেশঃ  সাইরেন বাজতে শুরু করেছে

সান নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সম্মিলিত শক্তির কাছে এই সরকারের পতন এখন অতি সন্নিকটে। সরকার পতনের সাইরেন বাজতে শুরু করেছে। শুক্রবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পুলিশের কাছে অনুমতি নিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতাদের খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার অনুষ্ঠানে পুলিশ যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে তা নজিরবিহীন। পুলিশ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তারা বিএনপির উদ্যোগে ধর্মীয়…

Read More

বাংলাদেশঃ যুবলীগ নেতার ছবি ভাইরাল
বাংলাদেশঃ  যুবলীগ নেতার ছবি ভাইরাল

সান নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর সন্ত্রাসী হামলার পর ওই ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে ওই ইউপির নালঘর বাজারে শাহজালালের ওপর হামলা করা হয়। এতে তার গাড়ি চালক আমজাদ হোসেন আহত হয়েছে। এ সময় তার ব্যক্তিগত গাড়িটি ভাংচুর করা হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজালাল মজুমদারকে গত ৮ জানুয়ারি…

Read More

বাংলাদেশঃ পি কে হালদারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে
বাংলাদেশঃ  পি কে হালদারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ মাথায় নিয়ে ভারতে আত্মগোপনে থাকা পি কে হালদার অবশেষে কিছুদিন আগে গ্রেফতার হন দেশটির প্রশাসনের হাতে। তাকে ও তার সহযোগী পাঁচজনকে আরও ২৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ইন্ডিয়ার আদালত। শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টায় ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালতে পি কে হালদারকে উঠানো হয়। এসময় শুনানি শেষে বিচারপতি জীবন কুমার সাঁধু এই আদেশ দেন। আদালত থেকে একই সঙ্গে পি কে হালদারের মেডিকেল পরীক্ষা করিয়ে পরবর্তী শুনানির দিনে রিপোর্ট…

Read More

বাংলাদেশঃ এরশাদের মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশঃ  এরশাদের মৃত্যুবার্ষিকী আজ

সান নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৪ জুলাই)। ২০১৯ সালের ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির উদ্যোগে ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করা হবে। জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ৮টায় হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে হবে…

Read More

বাংলাদেশঃ হজের ফিরতি ফ্লাইট রাতে শুরু
বাংলাদেশঃ হজের ফিরতি ফ্লাইট রাতে শুরু

সান নিউজ ডেস্ক : ইসলাম ধর্মের পবিত্র হজ কার্যক্রম সম্পাদন শেষে বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে বাংলাদেশের হাজিরা দেশে ফিরা শুরু করবেন। এদিন রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তারা। এছাড়াও হজের যাত্রী পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস ও নাস এয়ার। সংবাদ মাধ্যমকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন পবিত্র হজ পালনের জন্য সৌদিআরব গেছেন। তিনি…

Read More

বাংলাদেশঃ নোয়াখালী জেলা আ.লীগের আহবায়ক করোনা আক্রান্ত
বাংলাদেশঃ  নোয়াখালী জেলা আ.লীগের আহবায়ক করোনা আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, খায়রুল আনম চৌধুরী সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানতে বুধবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা শেষে ফলাফলে জানা যায় খায়রুল আনম চৌধুরী সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত। পরে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডাক্তারের পর্যবেক্ষণে…

Read More

বাংলাদেশঃ মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশঃ  মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। জেলা যুবদলের আহবায়ক মো. মজিবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মু. মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা যুবদলের সভাপতি ইয়াসিন সুমন, শহর যুবদলের সাধারণ সম্পাদক বুরজাহান ঢালী, প্রিন্স নাদিম, আতাউর…

Read More

বাংলাদেশঃ ঠাকুরগাঁওয়ে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার
বাংলাদেশঃ  ঠাকুরগাঁওয়ে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নির্মিত উত্তরণ আশ্রয়ণের ঘর থেকে বৃষ্টি (৪০) নামে এক হিজড়ার (তৃতীয় লিঙ্গের) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জুলাই) দুপুরে ‘উত্তরণ আশ্রয়ণ’ গুচ্ছগ্রামের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃষ্টি ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন নিশ্চিত করেন। ওসি কামাল হোসেন বলেন, বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে ঝুলন্ত রাশ উদ্ধার…

Read More

বাংলাদেশঃ সেতুমন্ত্রী’র সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশঃ  সেতুমন্ত্রী’র সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস। সৌজন্য সাক্ষাতকালে ভারতের ঋণ সহায়তা, এলওসির আওতায় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সান নিউজ/এইচএন

Read More