Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ বন্যায় মৃত্যু বেড়ে ১১৬
বাংলাদেশঃ  বন্যায় মৃত্যু বেড়ে ১১৬

সান নিউজ ডেস্ক: দেশে ১৭ মে থেকে মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জন। এ সময়কালে বন্যাকবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ৬৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। মঙ্গলবার (১২ জুলাই) সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়েছে, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ৪০, সিলেট…

Read More

বাংলাদেশঃ সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
বাংলাদেশঃ  সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সান নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ৯৫১ নম্বর আপ তেলবাহী ট্রেন বিজয়নগর উপজেলার মুকন্দপুর ও হরষপুর এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী দল গিয়ে দুর্ঘটনাকবলিত…

Read More

বাংলাদেশঃ বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু
বাংলাদেশঃ  বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধ গোষ্ঠীরও উসকানিদাতা। সোমবার (১১ জুলাই) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি। পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে মানুষের আনন্দ- বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না তার…

Read More

বাংলাদেশঃ রুমি রহমান মারা গেছেন
বাংলাদেশঃ  রুমি রহমান মারা গেছেন

সান নিউজ ডেস্ক: দেশের খ্যাতিমান ড্রামার রুমি রহমান মারা গেছেন। সোমবার (১১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির বাসায় ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খবরটি একাধিক সংগীতশিল্পী নিশ্চিত করেছেন। নন্দিত ব্যান্ড ‘আর্টসেল’-এর সদস্য কাজী ফয়সাল আহমেদ বলেছেন, ‘সবাইকেই যেতে হবে কিন্তু তাই বলে এভাবে এত আগে! আল্লাহ ভালো জানেন। আমরা একসঙ্গে কতো শো করেছি, প্রায়ই কথা হতো তার সাথে। গত সপ্তাহে দেখাও হলো, বললো আবার বাজাচ্ছি দোয়া করিস। আর গত মাসেই তার একটা ছেলে হয়েছে।…

Read More

বাংলাদেশঃ ছাত্রলীগ নেতা খুন
বাংলাদেশঃ  ছাত্রলীগ নেতা খুন

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে ইব্রাহিম রাজু (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হতাকাণ্ডে জড়িত সন্দেহে নুরনবী ও সোহেল নামের দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জুলাই) রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় দরবার টিলা এলাকার ইউপি সদস্য আশরাফ বলেন, জোরারগঞ্জ থানার দরবার টিলা এলাকায় রাস্তার…

Read More

বাংলাদেশঃ বঙ্গবন্ধু সেতুতে ৯ কোটি টাকার বেশি টোল আদায়
বাংলাদেশঃ  বঙ্গবন্ধু সেতুতে ৯ কোটি টাকার বেশি টোল আদায়

সান নিউজ ডেস্ক: ঈদের আগের তিন দিন বঙ্গবন্ধু সেতু হয়ে এক লাখ ২০ হাজার ৩৫০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে নয় কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা। ১৯৯৮ সালে সেতু চালু হওয়ার পর গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ওইদিন তিন কোটি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা টোল আদায় হয়। স্বাভাবিক সময়ে ১৩ থেকে ১৪ হাজার যানবাহন সেতু পারাপার হয়। এই তিন দিন পারাপার হয়েছে কয়েকগুণ…

Read More

বাংলাদেশঃ ঢাকা ছেড়েছেন ৬৬ লাখ সিমধারী
বাংলাদেশঃ  ঢাকা ছেড়েছেন ৬৬ লাখ সিমধারী

সান নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, শুক্র ও শনিবার দুদিনে ঢাকার বাইরে গেছেন চারটি মোবাইল কোম্পানির ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিমের গ্রাহক। রোববার (১০ জুলাই) রাতে এক ফেইসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। এর মধ্যে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন এবং টেলিটকের ১ লাখ ৬৮ হাজার ৬৩১ জন ব্যবহারকারী রয়েছেন। এর আগে শনিবার আরেক ফেসবুক পোস্টে তিনি শুধুমাত্র শুক্রবারই…

Read More

বাংলাদেশঃ গুজব থেকে বিরত থাকতে হবে
বাংলাদেশঃ  গুজব থেকে বিরত থাকতে হবে

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সব ধরনের গুজব থেকে আমাদের বিরত থাকতে হবে। সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত চুন্নু মিয়া সরকারের স্মরণে চাঁদপুরের উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। কিন্তু দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে…

Read More

বাংলাদেশঃ খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাত
বাংলাদেশঃ  খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাত

সান নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসা ফিরোজায় গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। রোববার (১০ জুলাই) রাত সোয়া ৮টায় গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান নেতারা। ফখরুলের সঙ্গে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।…

Read More

গোপন সুড়ঙ্গে নেমে গিয়েছে সিঁড়ি, ধাক্কা খেলেই ঘর, থাকার ব্যবস্থা, শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ভবন
গোপন সুড়ঙ্গে নেমে গিয়েছে সিঁড়ি, ধাক্কা খেলেই ঘর, থাকার ব্যবস্থা, শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ভবন

কলম্বো: দেওয়াল জুড়ে পেল্লাই আকারের কাঠের আলমারি। মাঝখানে আয়না লাগানোর জায়গা। দুই দিকে জামা-কাপড় রাখার জায়গা। প্রেসিডেন্ট বাসভবন ছেড়ে পালিয়েছেন আগেই। খালি করে নিয়ে গিয়েছেন আলমারিও। কিন্তু আলমারির ডানদিকের দরজা খুলতেই মিলল গুপ্তধন, থুড়ি গোপন সুড়ঙ্গের হদিশ। লম্বালম্বি নেমে গিয়েছে সিঁড়ি। নিচে নেমে ডানদিকেই রয়েছে একটি ঘর। টানটান রহস্যগল্প বা হিটলারের জার্মানি নিয়ে লেখা বইয়ে মাটির নিচে ঠিক যেমন নিরাপদ আশ্রয়ের বর্ণনা ভেসে উঠত চোখের সামনে। তবে গল্পকথাও নয়, আবার পশ্চিমের কোনও দেশের যুদ্ধকালীন বর্ণনাও নয়, প্রতিবাদ-বিক্ষোভে তপ্ত শ্রীলঙ্কায়…

Read More