
সান নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ৯৫১ নম্বর আপ তেলবাহী ট্রেন বিজয়নগর উপজেলার মুকন্দপুর ও হরষপুর এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকে।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী দল গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করলে সন্ধ্যা সাড়ে ছয়টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আখাউড়ায় ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস মনতলা স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হলো।
সান নিউজ/এফএ
