বাংলাদেশঃ ৮০ শতাংশ বর্জ্য অপসারণ
সান নিউজ ডেস্ক: ৮০ শতাংশ কোরবানি বর্জ্য অপসারণ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা থেকে বলে দাবি করা হয়েছে। এছাড়া শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে ১১টি ওয়ার্ডে। রোববার (১০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাক উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন। তিনি বলেন, আজ কোরবানি শেষ হওয়ার পর থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো, ৬, ১৩, ১৯,…










