বাংলাদেশঃ জাতীয় নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়নি

বাংলাদেশঃ  জাতীয় নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়নি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনও কোনো সংকট তৈরি হয়নি। এখনও অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে। আশা করছি, সবাই নির্বাচনে অংশ নেবেন।

রোববার (১০ জুলাই) কুষ্টিয়া প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঈদুল আজহার ত্যাগের মহিমায় দেশ আরও এগিয়ে যাবে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার ছয়টি উপজেলার ১৩০টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সান নিউজ/কেএমএল