Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ ঈদে জামাতে পরতে হবে মাস্ক
বাংলাদেশঃ  ঈদে জামাতে পরতে হবে মাস্ক

সান নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহার জামাতে সবাইকে মাস্ক পরতে হবে। নিজ নিজ জায়নামাজ ও টুপি নিয়ে আসতে হবে। মসজিদে সংরক্ষিত টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস রোধ নিশ্চিত করতে মসজিদ, ঈদগাহ ও ওজুখানায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মুসল্লিদের বাসা থেকে ওজু করে ঈদগাহ এবং মসজিদে যাওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদের দোয়া করতে হবে। বৃহস্পতিবার…

Read More

বাংলাদেশঃ নোয়াখালীতে ছাত্রলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ
বাংলাদেশঃ নোয়াখালীতে ছাত্রলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা মো.হাসিবুল বাশারের (২৫) লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মিরা। বৃহস্পতিবার ( ৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌরাস্তায় এলাকায় উপজেলা ছাত্রলীগ ব্যানারে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মো.হাসিবুল বাশারের লাশ উপজেলার চৌরাস্তা এলাকায় পৌঁছায়। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মি, নিহতের স্বজন…

Read More

বাংলাদেশঃ টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
বাংলাদেশঃ  টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বউ সেজে ইয়াবার চালান সংগ্রহ করতে এসে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৬ জুলাই) বেলা ২টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কল্পনা আকতার, মাহমুদা আকতার , নুর ইসলাম, রাজু আহমদ। এদের মধ্যে নুর ইসলামের বাড়ি টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায়। অন্যরা রাজধানী ঢাকা থেকে এসেছেন ইয়াবার চালান সংগ্রহ করতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই…

Read More

বাংলাদেশঃ বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে
বাংলাদেশঃ  বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারির ধকল কাটিয়ে ওঠার আগেই রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। তিনি বলেছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়ছে। ভোজ্য ও জ্বালানি তেল ছাড়াও বিদ্যুৎ, সার, গমসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ছে। ডিজেলের ওপর আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। আগামী দিনে ডিজেলের দাম আরও বাড়তে পারে। ভবিষ্যত ফাইন্যান্সিয়াল মেকানিজম কী হবে, এটার উত্তর কেউ দিতে পারছে না। শেখ হাসিনা বলেন, সবকিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে এখন বিদ্যুৎকেন্দ্রগুলো সচল…

Read More

বাংলাদেশঃ বিএনপি নেতাদের বুকে বিষজ্বালা
বাংলাদেশঃ   বিএনপি নেতাদের বুকে বিষজ্বালা

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষজ্বালা বেড়েই চলছে, আর এ থেকেই হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতারা আবোল-তাবোল বলছেন। বুধবার (৬ জুলাই) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মতপ্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচনি ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা কতটুকু-…

Read More

বাংলাদেশঃ আলোকসজ্জা না করার আহ্বান
বাংলাদেশঃ   আলোকসজ্জা না করার আহ্বান

সান নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণিবিতান, দোকানপাট, অফিস-আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ জুলাই) সকালে নির্ধারিত অনুষ্ঠান শেষে গণভবনে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাস্তবতায় সৃষ্ট বৈশ্বিক সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ ও…

Read More

বাংলাদেশঃ আমরা জবাব দেব কাজ দিয়ে
বাংলাদেশঃ  আমরা জবাব দেব কাজ দিয়ে

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, আপনি এবং আপনার সহকর্মীরা আওয়ামী লীগের নেত্রীকে আক্রমণ করে যে ভাষা প্রয়োগ করেন, এটা কোনো ভদ্রলোকের ভাষা নয়। এটা রাস্তার ভাষা। তারা রাস্তার ভাষায় কথা বলে। আমরা রাজনীতির ভাষায় কথা বলি। এটা হলো তাদের সঙ্গে আমাদের পার্থক্য। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বন্যাকবলিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে…

Read More

বাংলাদেশঃ ক্লাসবন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন
বাংলাদেশঃ  ক্লাসবন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে নাসির উদ্দিন মাইজভান্ডারী নামের এক বৃদ্ধের পায়ুপথ দিয়ে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান ভূইয়ার যোগসাজস ও ইন্দন রয়েছে বলে প্রচার করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে চেয়ারম্যানের সমর্থকরা। ওই মানববন্ধনে চেয়ারম্যানের সমর্থকদের বাইরে একটি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীকেও অংশগ্রহণ করানো হয়। যা নিয়ে সচেতন মহলের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টা থেকে আল আমিন বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও…

Read More

বাংলাদেশঃ বিদ্যুৎ উৎপাদন উপকরণের দাম বেড়েছে
বাংলাদেশঃ  বিদ্যুৎ উৎপাদন উপকরণের দাম বেড়েছে

সান নিউজ ডেস্ক : বিশ্বজুড়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম অত্যধিক বেড়েছে। মঙ্গলবার (৫ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে যারা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী-যাদের বিচারকাজ শুরু হয়েছিল, তাদেরকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো…

Read More

বাংলাদেশঃ ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
বাংলাদেশঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলী (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের মো.আলীম উদ্দিনের ছেলে। সে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত। বিষয়টি রাণীশংকৈল থানার ওসি তদন্ত মো.আব্দুল লতিফ শেখ নিশ্চিত করেন। ওসি তদন্ত মো.আব্দুল লতিফ জানান, হাসান আলী ছোট থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় কাতিহার…

Read More