Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ ফের ধরাশায়ী আলাল
বাংলাদেশঃ  ফের ধরাশায়ী আলাল

সান নিউজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো করোনায় ধরাশায়ী হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বনানীর প্রভা হেলথ সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। এতে করোনা পজিটিভ ফলাফল এসেছে। বিষয়টি নিশ্চিত করে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, নিয়মিত চিকিৎসা নিতে ১৩ জুন ভারত যাচ্ছিলেন। তবে তাকে যেতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। মঙ্গলবার (২৮ জুন) উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে আবার ভারতে যাওয়ার প্রাক্কালে পরীক্ষা করতে গেলে তার করোনা ধরা পড়ে। অন্যদিকে বিএন‌পির মি‌ডিয়া উইংয়ের সদস্য…

Read More

বাংলাদেশঃ ভারতে আসছেন শেখ হাসিনা! নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় উঠবে রোহিঙ্গা সমস্যা?
বাংলাদেশঃ  ভারতে আসছেন শেখ হাসিনা! নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় উঠবে রোহিঙ্গা সমস্যা?

#ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি। বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধ অভিবাসনের ফলে উদ্ভূত সমস্যা যেমন, মৌলবাদের বৃদ্ধি, মাদক পাচার, নারী ও শিশু পাচারের বিষয়টি উত্থাপন করবেন। “আমাদের কাছে একমাত্র সম্ভাব্য সমাধান হল রোহিঙ্গাদের মায়ানমারে তাঁদের রাখাইন রাজ্যে ফিরিয়ে দেওয়া। আমি নিশ্চিত যে…

Read More

বাংলাদেশঃ চিকিৎসায় নিঃস্ব পরিবার,গৃহবধূর আত্মহত্যা
বাংলাদেশঃ   চিকিৎসায় নিঃস্ব পরিবার,গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় অসুস্থ এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বিবি কুলসুম (৩৭) উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দুমকরের বাড়ির ফজল হক ওরফে আলমগীরের স্ত্রী। বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের খাস মন্ডলীয়া গ্রামের দুমকরের বাড়িতে এ ঘটনা ঘটে। ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) মো.মহিউদ্দিন জানান,দীর্ঘ ৪-৫ বছর ধরে কিডনি রোগ,জরায়ুসহ,নানা জটিল রোগে ভূগছিলেন গৃহবধূ কুলসুম। তার স্বামী সাধারণ শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। স্বামীও শ্বশুর বাড়ির লোকজন…

Read More

বাংলাদেশঃ করোনা বাড়ছে, মসজিদে নামাজে নির্দেশনা
বাংলাদেশঃ  করোনা বাড়ছে, মসজিদে নামাজে নির্দেশনা

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মসজিদে জামাতে নামাজ আদায়ে ১০টি নির্দেশনা মানতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ জুন) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে।এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রেও অনুসরণীয় নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনায় আক্রান্তের হার দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ জুনের ডি.ও. পত্রে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানসহ…

Read More

বাংলাদেশঃ ফখরুলের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল
বাংলাদেশঃ  ফখরুলের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা দেশবিরোধী ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রলাপ বকতে শুরু করেছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা তাদের ব্যর্থতা ও হতাশা ঢাকতে সরকারের বিরুদ্ধে কল্পিত নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলছেন। ‘দেশ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল…

Read More

বাংলাদেশঃ বিরোধী দল দমনে হিংস্র রূপে সরকার
বাংলাদেশঃ  বিরোধী দল দমনে হিংস্র রূপে সরকার

সান নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতে বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে। মঙ্গলবার (২৮ জুন) মির্জা ফখরুল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেন, সোমবার (২৭ জুন) পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যান। এসময় তাকে পাঁচলাইশ থানা পুলিশ তুলে নিয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় খোঁজ…

Read More

বাংলাদেশঃ মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো
মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। সোমবার (২৭ জুন) প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে গুয়েনতানামো বে’র মতো কারাগার নেই। মা-বাবার কাছ থেকে শিশুদের বছরের পর বছর আলাদা করে রাখা হয় না। যুক্তরাষ্ট্রে ৭ বছরে পুলিশের গুলিতে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।’ ইউরোপের মানবাধিকারের প্রসঙ্গ তুলে…

Read More

বাংলাদেশঃ শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত
বাংলাদেশঃ  শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২৮ জুন) বিকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই পত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌরসভা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনা মোতাবেক ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।…

Read More

বাংলাদেশঃ নির্বাচনে ইভিএম চায় আওয়ামী লীগ
বাংলাদেশঃ  নির্বাচনে ইভিএম চায় আওয়ামী লীগ

সান নিউজ ডেস্ক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনের (ইসি) সাথে ধারাবাহিক সংলাপের শেষ দিন কমিশনে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) বেলা পৌনে ৩টায় প্রতিনিধি দল ইসি’তে পৌছায়। সংলাপে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এর আগে জানিয়েছিলেন, ইসির সাথে সংলাপে আওয়ামী লীগের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আরো রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী…

Read More

বাংলাদেশঃ দুই ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
বাংলাদেশঃ  দুই ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক দুই ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তারা হলেন, চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এনায়েত উল্যাহ ছোটন (৪২)। সে ওই ওয়ার্ডের আজগর সর্দার বাড়ির সিদ্দিকুর রহমান ওরফে বেচু মিয়ার ছেলে। অপরজন হচ্ছে একই ওয়ার্ডের সাবেক আরেক ইউপি সদস্য আহছান উল্যাহ (৬৪)। তিনি ওই ওয়ার্ডের মাইলওয়ালা বাড়ির আবদুল গফুরের ছেলে। গত সোমবার (২০ জুন) থেকে দুই জনপ্রতিনিধির ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিও প্রকাশের পর উপজেলা জুড়ে…

Read More