বাংলাদেশঃ ফের ধরাশায়ী আলাল

বাংলাদেশঃ  ফের ধরাশায়ী আলাল

সান নিউজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো করোনায় ধরাশায়ী হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বনানীর প্রভা হেলথ সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। এতে করোনা পজিটিভ ফলাফল এসেছে।

বিষয়টি নিশ্চিত করে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, নিয়মিত চিকিৎসা নিতে ১৩ জুন ভারত যাচ্ছিলেন। তবে তাকে যেতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। মঙ্গলবার (২৮ জুন) উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে আবার ভারতে যাওয়ার প্রাক্কালে পরীক্ষা করতে গেলে তার করোনা ধরা পড়ে।

অন্যদিকে বিএন‌পির মি‌ডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান জানান, মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমা‌নে নিজ বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন। এর আগেও তিনি একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি শারীরিক অবস্থা ভালো আছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ২ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল।

(Source: sunnews24x7.com)