Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদ্রশঃ ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫
বাংলাদ্রশঃ   ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫

সান নিউজ ডেস্ক: নওগাঁয় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার যাত্রী নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মোরশেদ আলম ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা…

Read More

বাংলাদেশঃ পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ
বাংলাদেশঃ   পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

সান নিউজ ডেস্ক : স্বপ্নের পদ্মাসেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বাংলার ১৭ কোটি মানুষের বহুকাল থেকে দেখে আসা স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। প্রমত্তা পদ্মা সেতুর ওপর দিয়ে কয়েক মিনিটেই পাড়ি দেয়া যাবে। দেশের সবচেয়ে দীর্ঘ এ সেতুর নির্মাণকাজ এরই মধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। সেতুতে যান চলাচলের জন্য যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাও শেষ হয়েছে। পদ্মাসেতু চলাচলের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। শুধু উদ্বোধনের নির্ধারিত শুভক্ষণের অপেক্ষায় সারা বাংলাদেশ। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর শুভ উদ্বোধন করবেন। শেষ মুহূর্তে উদ্বোধনী…

Read More

বাংলাদেশঃ ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ নিহত ৫
বাংলাদেশঃ   ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ নিহত ৫

সান নিউজ ডেস্ক : নওগাঁ জেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৪ জন শিক্ষক রয়েছেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের জান্নাতুল (৩৭), বিজলী গ্রামের মকবুল হোসেন (৫০), বাদনেহেন্দা গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), ডাঙ্গাপাড়া গ্রামের সিএনজি চালক সেলিম (৪২) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন হোসেন (৩২)। নিহতদের মধ্যে দেলোয়ার, মকবুল, জান্নাতুল ও লেলিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।…

Read More

বাংলাদেশঃ জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে
বাংলাদেশঃ  জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

সান নিউজ ডেস্ক: ক্ষমতাসীন দল সিলেটবাসীর এই দুঃসময়ে বন্যার্তদের পাশে নেই। দুই দিন আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সিলেট ঘুরে গেছেন। তিনি সার্কিট হাউজে মন্ত্রী-এমপিসহ বড় বড় কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছেন। আর ৭ জন মানুষকে নিয়ে গিয়ে লোক দেখানো ৭টা প্যাকেট তুলে দিয়ে গেছেন। আওয়ামী লীগের এমপিরা জনগণের পাশে নেই। এর মূল কারণ, তারা বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বন্যাদুর্গত জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনায়…

Read More

বাংলাদেশঃ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০
বাংলাদেশঃ  বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

সান নিউজ ডেস্ক: বন্যায় সারাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন। সবচেয়ে বেশি ৪৮ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগেই। বৃহস্পতিবার (২৩ জুন) বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ২৩ জুনের মধ্যে এখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের। ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় মৃত্যু হয়েছে পাঁচজন করে। কুড়িগ্রাম ও…

Read More

বাংলাদেশঃ ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা
বাংলাদেশঃ  ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা

সান নিউজ ডেস্ক : ১৯৪৯ সালের ২৩ জুন অর্থাৎ আজকের এই দিনে পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেন প্যালেসে প্রতিষ্ঠা লাভ করে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে চুয়াত্তর বছরে পা রাখছে বাংলাদেশের ক্ষমতাসীন দলটি । প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ৭৩ বছরের ইতিহাসে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণ-অভ্যুত্থান, ৭১’র মহান স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন ঐতিহাসিক এবং অনস্বীকার্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর…

Read More

বাংলাদেশঃ প্রধানমন্ত্রীকে ‘পদ্মাকন্যা’ উপাধি
বাংলাদেশঃ  প্রধানমন্ত্রীকে ‘পদ্মাকন্যা’ উপাধি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পদ্মাকন্যা’ উপাধি দিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি বলেন, ‘প্রিয় আপা পদ্মা আপনার জন্য অধীর আগ্রহে আছে। পদ্মা পারের লাখো কোটি মানুষ আপনাকে এক নজর দেখার জন্য সাহসী ও সাহসিকার জননী ‘পদ্মাকন্যা শেখ হাসিনাকে’ চোখের দেখার জন্য অপেক্ষা করে আছে।’ বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে…

Read More

বাংলাদেশঃ কক্সবাজার পৌর আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
বাংলাদেশঃ   কক্সবাজার পৌর আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৩ বছর উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের নেতৃত্বে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন…

Read More

বাংলাদেশঃ পদ্মা সেতু উদ্বোধনে যাচ্ছে না বিএনপি
বাংলাদেশঃ   পদ্মা সেতু উদ্বোধনে যাচ্ছে না বিএনপি

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না। বুধবার (২২ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। না যাওয়ার কারণ হিসাবে মির্জা ফখরুল বলেন, ‘যারা মানুষ হত্যা করে, বিশিষ্টদের নদীতে চুবিয়ে মারতে চায়- তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না।’ পদ্মা সেতুর উদ্বোধনের সময় আমন্ত্রণ পাওয়া এবং যাওয়া বিষয়ে বিএনপির এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান…

Read More

বাংলাদেশঃ প্রধানমন্ত্রী শিগগিরই নোবেল পুরস্কার পাবেন
বাংলাদেশঃ  প্রধানমন্ত্রী শিগগিরই নোবেল পুরস্কার পাবেন

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই নোবেল পুরস্কার পাবেন, দেশের জনগণ সেই দিনটার অপেক্ষায় রয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অনেকভাবে ষড়যন্ত্র হয়েছে। পদ্মা সেতু যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল হচ্ছে এবং চট্টগ্রামে টানেল…

Read More