Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ নাট-বল্টু ইস্যুতে যুবক আটক
বাংলাদেশঃ   নাট-বল্টু ইস্যুতে যুবক আটক

সান নিউজ ডেস্ক: বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়েছে রোববার (২৬ জুন)। প্রথম দিন সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীদের শিথিলতার সুযোগ নিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক যুবকের নাম বায়েজিদ। রোববার (২৬ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। তিনি বলেন, অভিযান চালিয়ে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়। এ বিষয়ে আগামীকাল ব্রিফিংয়ে…

Read More

বাংলাদেশঃ পদ্মা সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা
বাংলাদেশঃ  পদ্মা সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা

সান নিউজ ডেস্ক : পদ্মা সেতুতে মোটরসাইকেল ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন। রোববার (২৬ জুন) রাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। আহতদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। সংবাদ মাধ্যমকে এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।’ মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে…

Read More

বাংলাদেশঃ দেশে ন্যায়বিচার পাওয়ার পথ বন্ধ
বাংলাদেশঃ  দেশে ন্যায়বিচার পাওয়ার পথ বন্ধ

সান নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৫ জুন) জাতিসঙ্ঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাণীতে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘জাতিসঙ্ঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে। এখনো বিশ্বব্যাপী…

Read More

Bangladesh Padma Multipurpose Bridge: বাংলাদেশের স্বপ্নপূরণ! পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী হাসিনা, সরেজমিনে Zee ২৪ ঘণ্টা
Bangladesh Padma Multipurpose Bridge: বাংলাদেশের স্বপ্নপূরণ! পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী হাসিনা, সরেজমিনে Zee ২৪ ঘণ্টা

মৈত্রেয়ী ভট্টাচার্য, ঢাকা: শনিবার বহু প্রতীক্ষিত ‘পদ্মা মাল্টিপারপাস ব্রিজ’-এর (Padma Multipurpose Bridge) উদ্বেধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Bangladesh Sheikh Hasina)। ব্রিজের উদ্বোধন শেষে উল্টো দিকের জাজিরায় যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে প্রথম টোল দেন তিনি। রবিবার ভোর থেকে সেতুর উপর দিয়ে শুরু হবে যান চলাচল। যে পথ অতিক্রম করতে ফেরিতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লাগত, এখন মাত্র ঘণ্টা খানেক সময়েই সেই দূরত্ব পার করা যাবে। এছাড়া পদ্মা সেতু (Padma Multipurpose Bridge) তৈরির ফলে, ঢাকার সঙ্গে সড়কপথে…

Read More

বাংলাদেশঃ “শুধু সেতু নয়, বাংলাদেশের স্পর্ধা”: পদ্মা সেতু উদবোধনে আবেগাপ্লুত শেখ হাসিনা!
বাংলাদেশঃ   “শুধু সেতু নয়, বাংলাদেশের স্পর্ধা”: পদ্মা সেতু উদবোধনে আবেগাপ্লুত শেখ হাসিনা!

২৫ জুন, শনিবার দুপুর ১২টায় মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ফলক ও ম্যুরাল উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। (Source: news18.com)

Read More

এল ঐতিহাসিক মুহূর্ত ! পদ্মা সেতু এতটাই কাছে আনছে কলকাতা-ঢাকাকে
এল ঐতিহাসিক মুহূর্ত ! পদ্মা সেতু এতটাই কাছে আনছে কলকাতা-ঢাকাকে

বিজেন্দ্র সিংহ, ঢাকা :  আরও কাছাকাছি ঢাকা ও কলকাতা। শনিবার ‘পদ্মা মাল্টিপারপাস ব্রিজ’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রশাসনের দাবি, ৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা। পদ্মা সেতু খুলে গেলে, কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমবে দেড়শো কিলোমিটার। এখন এপার বাংলার রাজধানী থেকে ওপার বাংলায় পৌঁছতে ৪০০ কিলোমিটার পাড়ি দিতে হয় ট্রেনে। সময় লাগে ১০ ঘণ্টা। শনিবার থেকে ২৫০ কিলোমিটার পাড়ি দিলেই পা পড়বে পদ্মাপারে। সময় লাগবে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা। খরচ হয় প্রায় ১০…

Read More

বাংলাদেশঃ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ
বাংলাদেশঃ   বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ

সান নিউজ ডেস্ক : ঢাকা সফরের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। শনিবার (২৫ জুন) এক টুইট বার্তায় এ কথা জানান রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। প্রেসিডেন্ট জো বাইডেন তার সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শহিদুল ইসলামের কাছে “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ” বলে মন্তব্য করেছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র…

Read More

বাংলাদেশঃ পদ্মা সেতু ভোটের রাজনীতি এগিয়ে নেবে
বাংলাদেশঃ  পদ্মা সেতু ভোটের রাজনীতি এগিয়ে নেবে

সান নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পদ্মা সেতু আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে এগিয়ে নিশ্চয়ই নেবে। কেউ কাজ করলে সে অগ্রসর হবে না কেন। কিন্তু কোনো কোনো ত্রুটি আছে। এই দুর্যোগের সময় এতটা না করলে আরও ভালো করত। এই টাকাটা যদি নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জে খরচ করত এবং এই উদ্যম নিয়ে আওয়ামী লীগের লোকেরা যদি সেখানে কাজ করত তা হলে আরও ভালো করত। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সাক্ষী হতে শনিবার (২৫ জুন) সকালেই মাওয়া…

Read More

বাংলাদেশঃ আগ্নেয়াস্ত্রসহ পিচ্চি রাসেল গ্রেফতার
বাংলাদেশঃ  আগ্নেয়াস্ত্রসহ পিচ্চি রাসেল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় ৯ মামলার এক পলাতক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২২) নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেফতার করা হয়। এসপি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল…

Read More

বাংলাদেশঃ বাংলাদেশকে ৫ দেশের অভিনন্দন
বাংলাদেশঃ  বাংলাদেশকে ৫ দেশের অভিনন্দন

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান। দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে এ অভিনন্দন জানিয়েছে। পদ্মা সেতু নির্মাণকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযুক্তি বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মানুষ ও পণ্য পরিবহনের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ অপরিহার্য। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ…

Read More