বাংলাদেশঃ দুই শতাব্দী প্রাচীন হিন্দু মূর্তি! পাওয়া গেল বাংলাদেশের ফরিদপুরে
ফরিদপুরের একটি পুকুর থেকে পাওয়া গেল একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি যার ওজন প্রায় ১৬০ কেজি। অনুমান করা হচ্ছে মূর্তিটির বয়স প্রায় ২০০ বছর। গত রবিবার, বাংলাদেশ স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টার দিকে ফরিদপুর জেলার আটাইল গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এই এলাকার এক পুলিশ অফিসার মূর্তি উদ্ধারের বিষয়টি বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। গ্রামের এক কৃষক সংবাদমাধ্যমকে বলেন, দুপুরে জমিতে পুকুর খননের কাজ চলছিল। এই সময় মাটির গভীর থেকে মূর্তিটি উঠে আসে। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে…



