
সান নিউজ ডেস্ক : কুমিল্লা জেলার লাকসামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং মাইক্রোবাসের চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।
মাইক্রোবাস দুর্ঘটনায় আহতদেরকে লাকসামসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পোলাইয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন :
মাইক্রোবাস যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং চা দোকানের কর্মচারী পোলাইয়া এলাকার চান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, মঙ্গলবার (৭ জুন) সকাল সোয়া ৮টার দিকে তিনজন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নোয়াখালী যাচ্ছিল।
এক পর্যায়ে পোলাইয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন ও জাকির হোসেন নিহত হন। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও নিহতদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে।
(Source: sunnews24x7.com)
