ট্রেন দুর্ঘটনায় আর্তদের সাহায্যে ১০ দফা কর্মসূচি নিল রিলায়্যান্স ফাউন্ডেশন
মুম্বই: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন নীতা আম্বানি৷ শুধু তাই নয়, আর্তদের সাহায্যে ফাউন্ডেশনের তরফে নেওয়া হল ১০ দফা উদ্যোগ৷ উদ্ধারকাজ থেকে শুরু করে নিহতদের পরিবারকে সাহায্য, সব দিক থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিল রিলায়্যান্স ফাউন্ডেশন৷ সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে নীতা আম্বানি জানান, ‘‘ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা জানাই৷ ঠিক যে মুহূর্তে আমরা এই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারি, সেই মুহূর্তেই আমাদের…








