LIC Stock Price: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনের প্রভাব ? LIC-র স্টক পৌঁছল ৯০০ টাকায়
Stock Market: বাজারে লিস্টিং (Share Market) হওয়ার পর থেকেই পতন হচ্ছিল দামে। তবে প্রধানমন্ত্রী (PM Modi) আবেদনের পরই ঘুরে দাঁড়িয়েছে স্টক (LIC Stock Price) । ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্তির পর এই প্রথম ৯০০ টাকা ছুঁল LIC-র শেয়ার। মঙ্গলে ফের ফর্মে LIC দেশের সর্ববৃহৎ বিমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের শেয়ারহোল্ডারদের জন্য মঙ্গলবারের ট্রেডিং সেশন অত্যন্ত শুভ বলে প্রমাণিত হয়েছে। 17 মে 2022-এ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর, LIC-এর স্টক 16 জানুয়ারি 2024-এ প্রথমবারের মতো তার তালিকাভুক্তির মূল্যের উপরে যেতে সফল হয়েছে।…









