MP Shocker: সবকিছু ঠিকঠাক, শুধু এনগেজমেন্ট বাকী, কনের বাবা পালালেন বরের মাকে নিয়ে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশে। কেচ্ছা বোধহয় একেই বলে। ছেলে মেয়ের বিয়ের সবকিছু ঠিকঠাক। দুই পরিবারের মেলামেশা শুরু। বাকী শুধু এনগেইজমেন্ট। তার আগেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ঢি ঢি পড়ে গেল গোটা এলাকায়। মধ্যপ্রদেশের উজ্জ্বয়ীনীর ঘটনা। এনগেজমেন্টের কয়েক দিন আগেই হবু কনের বাবা বাড়ি ছেড়ে চলে গেলেন হবু বরের মাকে নিয়ে। এনিয়ে তোলপাড় দুই পরিবারে। গোটা এলাকায় হইচই। মামলা গড়াল পুলিস পর্যন্ত। ময়দানে নেমে হন্য হয়ে খুঁজে দুইজনকে ধরল পুলিস। শেষপর্যন্ত গত বৃহস্পতিবার দুজনকে ধরে থানায়…

)








