)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশে। কেচ্ছা বোধহয় একেই বলে। ছেলে মেয়ের বিয়ের সবকিছু ঠিকঠাক। দুই পরিবারের মেলামেশা শুরু। বাকী শুধু এনগেইজমেন্ট। তার আগেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ঢি ঢি পড়ে গেল গোটা এলাকায়। মধ্যপ্রদেশের উজ্জ্বয়ীনীর ঘটনা।
এনগেজমেন্টের কয়েক দিন আগেই হবু কনের বাবা বাড়ি ছেড়ে চলে গেলেন হবু বরের মাকে নিয়ে। এনিয়ে তোলপাড় দুই পরিবারে। গোটা এলাকায় হইচই। মামলা গড়াল পুলিস পর্যন্ত। ময়দানে নেমে হন্য হয়ে খুঁজে দুইজনকে ধরল পুলিস। শেষপর্যন্ত গত বৃহস্পতিবার দুজনকে ধরে থানায় এনেছে পুলিস। প্রায় ৭ দিন নিখোঁজ ছিলেন তারা। হবু বর থানায় অভিযোগ করার পর তদন্ত নামে পুলিস।
পুলিস সূত্রে খবর ৪৫ বছরের ওই মহিলার বাড়ি উজ্জ্বয়ীনীর উনভাসা গ্রামে। বৃহস্পতিবার তাদের ধরা হয় চিকলি গ্রামে। তিনি এতদিন ধরে থাকছিলেন বহু কনের বাবার সঙ্গে। দুবথর আগেই স্ত্রীকে হারিয়েছিলেন ওই ব্যক্তি। ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা চালাকালীন দুজন কাছাকাছি আসেন। তারপরেই তারা ওই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
পুলিস আধিকারিক অশোক পাতিদার সংবাদমাধ্যমে বলেন, ৪৫ বছরের এক মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার একটি অভিযোগ হয়েছিল। তার জেরেই তদন্তে নামে পুলিস। তদন্তে উঠে আসে ওই মহিলা তাঁর স্বামী ও দুই ছেলেমেয়েকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। তিনি ঘর ছেড়েছেন ৫০ বছরের এক ব্যক্তির সঙ্গে যার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ের কথা পাকা হয়েছিল। তাদের দুজনকেই ধরা হয়েছে। কিন্তু তারা এখন একসঙ্গে থাকতে চান।
(Feed Source: zeenews.com)
