আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণায় কেন বিলম্ব? কী বলছে বোর্ড?
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) চলছে পুরোদমে। আগামীকাল ২১ ফেব্রুয়ারি থেকে সুপার এইটের মহারণ শুরু। তার মধ্যেই আইপিএল নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এখনও পর্যন্ত যা খবর বোর্ডের তরফে জানানো হয়েছিল যে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। কিন্তু পূর্ণাঙ্গ সূচি দেওয়া হয়নি। কিন্তু কেন দেরি হচ্ছে এই সূচি ঘোষণা করতে? সম্ভাব্য কী কারণ? এখনও পর্যন্ত সম্ভাব্য কারণ হিসেব উঠে এসেছে দেশের বিভিন্ন রাজ্য়ে বিধানসভা নির্বাচন। বাংলা, তামিলনাড়ু ও আসাম এই তিনটি রাজ্যে রয়েছে বিধানসভা…



