আচমকা বদলে গেল আইপিএলের সূচি! সরে গেল ম্যাচ, কবে-কোথায়? ঘোষণা বোর্ডের
মুম্বই: আইপিএলের (IPL 2026) মাঝেই আচমকা পাল্টে গেল টুর্নামেন্টের সূচি! আইপিএলের সময়সূচিতে বড় পরিবর্তন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড । আমদাবাদের আসন্ন পৌরসভা নির্বাচনের কারণে IPL 2026-এর ২টি ম্যাচের স্থান এবং সময়ে পরিবর্তন আনা হয়েছে । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বিবৃতি দিয়ে জানিয়েছে যে, আমদাবাদের পৌরসভা নির্বাচনের কারণে ২৬ এপ্রিলের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি এখন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা হবে । পাল্টে গেল সূচি ২৬ এপ্রিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের মধ্যে…



