আইপিএল শুরুর আগে বড় চমক গুজরাত টাইটান্সের, ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল এই তারকাকে

আইপিএল শুরুর আগে বড় চমক গুজরাত টাইটান্সের, ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল এই তারকাকে

আমদাবাদ: আইপিএল (IPL 2026) শুরু হতে আর বেশিদিন বাকি নেই । বুধবারই আসন্ন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । ২৮ মার্চ শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট ।

আইপিএল শুরু হওয়ার আগে গুজরাত টাইটান্স বড় চমক দিল । একটা সময় গৌতম গম্ভীরের সহকারী হিসাবে কাজ করা প্রাক্তন ক্রিকেটারকে সাপোর্ট স্টাফের দলে অন্তর্ভুক্ত করল গুজরাত । প্রাক্তন ক্রিকেটার বিজয় দাহিয়াকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) । বিজয় দাহিয়া ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান এবং তিনি ১৯টি একদিনের ম্যাচ ও ২টি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন । ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেছেন এবং ক্রিকেট জীবন শেষ হওয়ার পরে কোচিংয়ে সক্রিয় হন ।

গুজরাত টাইটান্স দল তাদের কোচিং স্টাফকে শক্তিশালী করতে উঠেপড়ে লেগেছে । এর আগে গুজরাত ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেডেনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে । বিজয় দাহিয়ার কোচিংয়ে দিল্লি রঞ্জি ট্রফি ২০০৭-০৮-এর খেতাব জিতেছিল । ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বিজয় দাহিয়ার নাম খুব সম্মানের সঙ্গেই উচ্চারিত হয় ।

তিনি এর আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করেছেন । তিনি আইপিএল ২০২২ এবং ২০২৩ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের সহকারী কোচ ছিলেন । গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন । এছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ থাকার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের জন্য প্রতিভা খোঁজার কাজও করেছেন ।

গুজরাত টাইটান্সের IPL-এ পারফরম্যান্স

গুজরাত টাইটান্স ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছিল । তাদের প্রথম মরশুমেই অর্থাৎ IPL 2022-এ গুজরাত ট্রফি জিততে সফল হয়েছিল । এরপর গুজরাত আইপিএল ২০২৩-এর ফাইনালেও পৌঁছেছিল, কিন্তু ফাইনালে CSK-এর কাছে ৫ উইকেটে হারতে হয় ।

আইপিএল ২০২৪-এ গুজরাত টাইটান্স দল প্লে-অফেও যেতে পারেনি এবং পয়েন্ট টেবিলে তাদের অষ্টম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় । গুজরাত ২০২৫ মরশুমে ছন্দে ফিরে আসে এবং পুনরায় প্লে অফে জায়গা করে নেয় । গুজরাত দল দ্বিতীয় খেতাব জিততে ব্যর্থ হয়, কারণ এলিমিনেটরে তাদের মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২০ রানে হারতে হয় ।

(Feed Source: abplive.com)