Vodafone Crisis: আদানি না জিন্দাল, নাকি বিড়লাই শেষ ভরসা? ৫০,০০০ কোটির খোঁজে ডুবন্ত ভোডাফোন-আইডিয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি হওয়ার স্বপ্ন দেখেছিল ভোডাফোন-আইডিয়া (Vi)। আজ সেই কোম্পানি বেঁচে থাকার জন্য ৫০,০০০ কোটি টাকার বিনিয়োগ খুঁজছে। পুনর্গঠন সম্পন্ন, কাঠামো তৈরি। কিন্তু টাকা আসবে কোথা থেকে? আর আসবেই বা কার থেকে? কীভাবে এই অবস্থা হল? গল্পের শুরু ২০১৬ সালে। রিলায়েন্স জিও (Reliance Jio)-র আগমনে ভারতের টেলিকম বাজারে যে ঝড় উঠেছিল, তাতে ভোডাফোন এবং আইডিয়া দুটোই টাল খেয়ে যায়। ডেটা প্রায় বিনামূল্যে, কলে কোনো দাম নেই। এই পরিস্থিতিতে ২০১৮ সালে…








